//= $base_url; ?> //=$base_url; ?> //= base_url('assets_new') ?> //= base_url('assets_new') ?>
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর হেলথ এন্ড হাইজিন ফ্যাক্টরি এর উৎপাদন বিভাগে “জুনিয়র/ মেশিন অপারেটর” পদে ৬ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে হবেঃ আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবনবৃত্তান্ত, মোবাইল ফোন নং, সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, ৩ জন পরিচয়দানকারীর (আত্নীয় নয়) নাম, পেশা, ঠিকানা ও মোবাইল ফোন নং সহ ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, এসএমসি টাওয়ার, ৩৩ বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা -১২১৩ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে|
দায়িত্বসমুহ:
১। স্যানিটারি ন্যাপকিন এবং বেবী ডায়াপার মেশিন দক্ষতার সাথে পরিচালনা করা
২। মেশিনের যেকোন সমস্যার সমাধান এবং মেশিনের রক্ষণাবেক্ষণ করা
৩। উৎপাদনের সময় নির্ধারিত মানদন্ড অনুযায়ী পণ্যের গুণগতমান পরীক্ষা করা
৪। উৎপাদনের নির্ধারিত সময়সূচী অনুযায়ী উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা
৫। কাঁচামালের স্টক প্রতিদিন যাচাই করা
৬। শিফট অনুযায়ী লগ বইয়ে উৎপাদন রেকর্ড লিপিবদ্ধ করা
৭। মেশিনের ডাউন টাইম গণনা ও বিশ্লেষণ করা এবং এটি কমানোর চেষ্টা করা
৮। কাঁচামাল এবং প্যাকেজিং উপকরণ অপচয়ের শতকরা হার হিসাব করা এবং হ্রাস করা
৯। মেশিন পরিচালন নির্দেশিকা অনুযায়ী মেশিন পরিচালনা করা
১০। উৎপাদন এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা
১১। সুপারভাইজার দ্বারা নির্ধারিত অন্য যে কোন কাজ
ডিপ্লোমা (যেকোন বিষয়ে)
আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবনবৃত্তান্ত, মোবাইল ফোন নং, সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, ৩ জন পরিচয়দানকারীর (আত্বীয় নয়) নাম, পেশা, ঠিকানা ও মোবাইল ফোন নং সহ ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, এসএমসি টাওয়ার, ৩৩ বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা -১২১৩ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে। খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন করার সময় প্রার্থীকে অবশ্যই জীবনবৃত্তান্তে বর্তমান এবং প্রত্যাশিত বেতন উল্লেখ করতে হবে।রানা কায়সার আহমেদজেনারেল ম্যানেজার, এইচআর এন্ড এডমিন
খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে|
Last Date of Application : September 16, 2026