//= $base_url; ?> //=$base_url; ?> //= base_url('assets_new') ?> //= base_url('assets_new') ?>
এস.এম.সি. এন্টারপ্রাইজ লিমিটেড এর হেলথ এন্ড হাইজিন ফ্যাক্টরি, কুমিল্লা এর মেইনটেইনেন্স ডিভিশনে টেকনিশিয়ান, মেকানিক্যাল পদে ০১ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে হবেঃ আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবনবৃত্তান্ত, মোবাইল ফোন নং, সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, ৩ জন পরিচয়দানকারীর (আত্নীয় নয়) নাম, পেশা, ঠিকানা ও মোবাইল ফোন নং সহ ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, এসএমসি টাওয়ার, ৩৩ বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা -১২১৩ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে|
দায়িত্বসমুহ:
১। সেমি/ ফুল সার্ভো টাইপ পিএলসি ভিত্তিক স্যানিটারি ন্যাপকিন এবং ডায়পার ম্যানুফ্যাকচারিং মেশিন রক্ষণাবেক্ষণ করা
২। হাইজিন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং মেশিনের বিভিন্ন ধরনের শেপ কাটার এবং ছুরির রক্ষণাবেক্ষণ
৩। বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি ইনস্টল, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, মেরামত এবং সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা
৪। এয়ার কম্প্রেসার এবং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নিয়মিত রক্ষণাবেক্ষণ করা
৫। যান্ত্রিক ফ্যাব্রিকেশন, পাইপ ফিটিং এবং ঢালাইয়ের কাজ সম্পাদন করা
৬। লেদ, ড্রিল, ওয়েল্ডিং এবং গ্রাইন্ডিং মেশিনের মতো ওয়ার্কশপ মেশিনারিগুলি পরিচালনা করা
৭। নিউমেটিক ভালভ এবং ইলেক্ট্রো-নিউমেটিক সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা
৮। সুপারভাইজার দ্বারা নির্ধারিত অন্য যে কোন কাজ সম্পাদন করা
ডিপ্লোমা/ এসএসসি/ ট্রেড কোর্স সমমান
আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবনবৃত্তান্ত, মোবাইল ফোন নং, সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, ৩ জন পরিচয়দানকারীর (আত্বীয় নয়) নাম, পেশা, ঠিকানা ও মোবাইল ফোন নং সহ ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, এসএমসি টাওয়ার, ৩৩ বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা -১২১৩ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে। খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন করার সময় প্রার্থীকে অবশ্যই জীবনবৃত্তান্তে বর্তমান এবং প্রত্যাশিত বেতন উল্লেখ করতে হবে।রানা কায়সার আহমেদজেনারেল ম্যানেজার, এইচআর এন্ড এডমিন
খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে|
Last Date of Application : September 16, 2026