//= $base_url; ?> //=$base_url; ?> //= base_url('assets_new') ?> //= base_url('assets_new') ?>
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর হেলথ এন্ড হাইজিন ফ্যাক্টরি এর এডমিনিস্ট্রেশন বিভাগে “জুনিয়র/ ইন-প্রসেস কোয়ালিটি কন্ট্রোল এসিস্ট্যান্ট” পদে ২ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে হবেঃ আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবনবৃত্তান্ত, মোবাইল ফোন নং, সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, ৩ জন পরিচয়দানকারীর (আত্নীয় নয়) নাম, পেশা, ঠিকানা ও মোবাইল ফোন নং সহ ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, এসএমসি টাওয়ার, ৩৩ বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা -১২১৩ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে|
দায়িত্বসমুহ:
১। প্রস্তুতকৃত পণ্য (FG), কাঁচামাল (RM) ও প্যাকিং সামগ্রীর (PM) নমুনা সংগ্রহ ও গুণমান নিয়মিত যাচাই করা এবং তার রেকর্ড সংরক্ষণ করা
২। উৎপাদন চলাকালীন পণ্যের গুণমান নিয়মিত পর্যবেক্ষণ করা এবং কোনো সমস্যা দেখা দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা
৩। গুণগত মান বজায় রাখার লক্ষ্যে তথ্য-ভিত্তিক নির্দেশনা অনুসরণ করা এবং সরেজমিনে তা যাচাই করা
৪। নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নথিপত্র সংরক্ষণের প্রক্রিয়া নির্ধারণ ও বজায় রাখা
৫। কারখানা ও কর্মী উভয়ের ক্ষেত্রেই স্বাস্থ্যকর পরিবেশ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা
৬। নিয়মিতভাবে 'রিটেনশন স্যাম্পল' (সংরক্ষিত নমুনা) যাচাই করা এবং এ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করা
৭। সঠিক প্যাকিং, তারিখ বা কোড বসানো, সিলিং এবং অন্যান্য প্রক্রিয়া নিশ্চিত করা
৮। সুপারভাইজার দ্বারা নির্ধারিত অন্য যে কোন কাজ
এইচএসসি বা সমমান
আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবনবৃত্তান্ত, মোবাইল ফোন নং, সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, ৩ জন পরিচয়দানকারীর (আত্বীয় নয়) নাম, পেশা, ঠিকানা ও মোবাইল ফোন নং সহ ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, এসএমসি টাওয়ার, ৩৩ বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা -১২১৩ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে। খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন করার সময় প্রার্থীকে অবশ্যই জীবনবৃত্তান্তে বর্তমান এবং প্রত্যাশিত বেতন উল্লেখ করতে হবে।রানা কায়সার আহমেদজেনারেল ম্যানেজার, এইচআর এন্ড এডমিন
খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে|
Last Date of Application : September 16, 2026