//= $base_url; ?> //=$base_url; ?> //= base_url('assets_new') ?> //= base_url('assets_new') ?>
বগুড়া এরিয়া সেলস অফিস- এস.এম.সি. এন্টারপ্রাইজ লিমিটেড এর কাভার্ড ভ্যান চালানোর জন্য ড্রাইভার পদে ০১ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীকে নিম্নলিখিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে হবে-আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবনবৃত্তান্ত, মোবাইল ফোন নং, সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, ৩ জন পরিচয়দানকারীর (আত্নীয় নয়) নাম, পেশা, ঠিকানা ও মোবাইল ফোন নং সহ ১৭ অক্টোবর, ২০২৬ ইং তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, এসএমসি টাওয়ার, ৩৩ বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা -১২১৩ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে|
দায়িত্বসমুহ:
১। যানবাহনের রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ডিউটিতে যাবার পূর্বে যানবাহনে রক্ষিত গাড়ীর যাবতীয় কাগজপত্র পরীক্ষা করা, ব্যাটারী, টায়ার চেক করা ও সিট বেল্ট বেঁধে গাড়ী চালানো
২। গাড়িতে থাকা মালামাল রক্ষণাবেক্ষণ করা এবং ডিলারদের যথাযথভাবে তা বুঝিয়ে দেয়া
৩। গাড়ীর লগবুক সঠিকভাবে লিপিবদ্ধ করা এবং সময়মতো লগবুক অফিসে জমা দেয়া
৪। গাড়ীর যাবতীয় সমস্যা অফিসকে যথাসময়ে অবহিত করা। কোন দূর্ঘটনা হলে সাথে সাথে অফিসকে অবহিত করা
৫। গাড়ীর মবিল, রেডিয়েটার, ক্লাস অয়েল, পাওয়ার অয়েল, ফ্যান বেল্ট, এসি বেল্ট, ব্যাটারী ইত্যাদি ঠিকমতো আছে কিনা তা চেক করা এবং সময়মতো গাড়ী সার্ভিসিং করানো
৬। গাড়ীতে সময়মত ফুয়েল নেয়ার পর লগবুক এ কত কিলোমিটারের ফুয়েল নেয়া হয়েছে তা লিপিবদ্ধ করা
৭। গাড়ীর ফিটনেস, ইন্সুরেন্স, ট্যাক্স টোকেন ও রোড পারমিট মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে অফিসকে অবহিত করা
৮। প্রশাসনিক কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরিবহন-সংক্রান্ত অন্য যেকোনো দায়িত্ব পালন করা
৯। সুপারভাইজার এবং বিভাগীয় প্রধাণ দ্বারা নির্ধারিত অন্য যে কোন কাজ সম্পাদন করা
অষ্টম শ্রেণি/ সমমান
আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবনবৃত্তান্ত, মোবাইল ফোন নং, সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, ৩ জন পরিচয়দানকারীর (আত্বীয় নয়) নাম, পেশা, ঠিকানা ও মোবাইল ফোন নং সহ ১৭ অক্টোবর, ২০২৬ ইং তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, এসএমসি টাওয়ার, ৩৩ বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা -১২১৩ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে। খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন করার সময় প্রার্থীকে অবশ্যই জীবনবৃত্তান্তে বর্তমান এবং প্রত্যাশিত বেতন উল্লেখ করতে হবে।রানা কায়সার আহমেদজেনারেল ম্যানেজার, এইচআর এন্ড এডমিন
খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে|
Last Date of Application : October 17, 2026